বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে নিহত বেড়ে ৫ গাইবান্ধা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে শহীদ সভাপতি মোস্তাক সম্পাদক নির্বাচিত গোবিন্দগঞ্জে র‍‍্যাবের অভিযানে কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি সহ ৩জন গ্রেফতার গাইবান্ধায় সাম্রাজ্যবাদ সাম্প্রদায়িকতা রুখে দেয়ার ‎অঙ্গীকারে সিপিবির সম্মেলন রবিউলের বসতবাড়িতে অগ্নিকাণ্ড: সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে ধাপেরহাটে মানববন্ধন গাইবান্ধায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু গাইবান্ধায় তারেককে নিয়ে অশ্লীল স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গাইবান্ধায় যুবদলের বিক্ষোভ মিছিল বিট কর্মকর্তাসহ ৬ জনকে জিম্মি করে বিএনপি নেতার মারধর মহাকাশ থেকে ফিরে স্ত্রী-পুত্রকে জড়িয়ে ধরলেন শুভাংশু
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে দেশের সকল জেলায়, জেলা প্রতিনিধি, উপজেলায়, উপজেলা প্রতিনিধি নিয়োগ দানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যে সকল প্রতিনিধি গাইবান্ধার বুকে সাথে শুরু থেকেই দায়িত্ব পালন করে আসছেন তাদের জন্য থাকছে অগ্রাধিকার। সাজানো হচ্ছে পাঠকের চাহিদা পুরণে প্রয়োজনীয় সংখ্যক ক্যাটাগরি দিয়ে। আগ্রহীদের আবেদন করার জন্য বলা হলো।

রবিউলের বসতবাড়িতে অগ্নিকাণ্ড: সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে ধাপেরহাটে মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ৪৩ Time View
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২:৫৮ অপরাহ্ন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামে রবিউল ইসলামের বসতবাড়িতে পরিকল্পিত অগ্নিসংযোগের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গত ১৭ জুন গভীর রাতে গোবিন্দপুর সংলগ্ন হিংগারপাড়া গ্রামে রবিউলের বসতবাড়িতে ভয়াবহ  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । আগুনের লেলিহান শিখায় সম্পূর্ণ ঘরবাড়ি, আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করেন ভুক্তভোগী পরিবার।

এ ঘটনায় ২০ জুন রবিউল ইসলাম থানায় একই গ্রামের আব্দুর রহিম মিয়া গংদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ এনে মামলা দায়ের করেন। সম্প্রতি সময়ে মামলার আসামিরা জামিনে মুক্তি পাওয়ার পর পুনরায় রবিউল ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন মানববন্ধনে।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, ঘটনার দীর্ঘদিন পার হলেও পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিস তদন্ত প্রতিবেদন দাখিল  করছে না তারা গড়িমশি করছে ও আসামীদের সাথে সক্ষতা গড়ে পক্ষে  কাজ করছে। এতে বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে এবং দোষীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। এই প্রেক্ষাপটে ৮ আগস্ট (শুক্রবার) বেলা ১১ ঘটিকায়  ধাপেরহাটের জাতীয় মহাসড়কে দুই শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে  মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ-সময় তারা পুলিশ ও ফায়ার সার্ভিসের নিরপেক্ষ তদন্ত ও দ্রুত প্রতিবেদন প্রকাশের দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। মানববন্ধনে বক্তারা দ্রুত সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান। একইসাথে ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা দেওয়ারও জোর দাবী  জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর