বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে নিহত বেড়ে ৫ গাইবান্ধা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে শহীদ সভাপতি মোস্তাক সম্পাদক নির্বাচিত গোবিন্দগঞ্জে র‍‍্যাবের অভিযানে কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি সহ ৩জন গ্রেফতার গাইবান্ধায় সাম্রাজ্যবাদ সাম্প্রদায়িকতা রুখে দেয়ার ‎অঙ্গীকারে সিপিবির সম্মেলন রবিউলের বসতবাড়িতে অগ্নিকাণ্ড: সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে ধাপেরহাটে মানববন্ধন গাইবান্ধায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু গাইবান্ধায় তারেককে নিয়ে অশ্লীল স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গাইবান্ধায় যুবদলের বিক্ষোভ মিছিল বিট কর্মকর্তাসহ ৬ জনকে জিম্মি করে বিএনপি নেতার মারধর মহাকাশ থেকে ফিরে স্ত্রী-পুত্রকে জড়িয়ে ধরলেন শুভাংশু
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে দেশের সকল জেলায়, জেলা প্রতিনিধি, উপজেলায়, উপজেলা প্রতিনিধি নিয়োগ দানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যে সকল প্রতিনিধি গাইবান্ধার বুকে সাথে শুরু থেকেই দায়িত্ব পালন করে আসছেন তাদের জন্য থাকছে অগ্রাধিকার। সাজানো হচ্ছে পাঠকের চাহিদা পুরণে প্রয়োজনীয় সংখ্যক ক্যাটাগরি দিয়ে। আগ্রহীদের আবেদন করার জন্য বলা হলো।

মহাকাশ থেকে ফিরে স্ত্রী-পুত্রকে জড়িয়ে ধরলেন শুভাংশু

অনলাইন ডেক্স / ৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৬:২২ অপরাহ্ন

১৮ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটিয়ে পৃথিবীতে ফিরে এসেছেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। মঙ্গলবার মহাকাশ থেকে ফেরার পরদিনই পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।  জড়িয়ে ধরেন স্ত্রী ও পুত্রকে।  পরিবারের সদস্যদের সঙ্গে আবেগঘন সেই পুনর্মিলনের প্রথম ছবি প্রকাশ্যে এসেছে।  খবর এনডিটিভির।

মহাকাশে পাড়ি দেওয়ার আগে প্রায় দু’মাস পরিবারের সদস্যদের থেকে দূরে ছিলেন শুভাংশু। পরিবারের সদস্যদের সঙ্গে আবার দেখা হওয়ার মুহূর্তের ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন শুক্লা নিজেই।  তাতেই দেখা গিয়েছে, স্ত্রী এবং পুত্রর সঙ্গে দেখার হওয়ার পরেই তাদের জড়িয়ে ধরেছেন তিনি।

স্ত্রী কামনাকে জড়িয়ে ধরা সময়ে তার চোখে আনন্দে অশ্রু চলে আসে।  আরেকটি ছবিতে দেখা গিয়েছে, শুভাংশুর কোলে তার সন্তান। তাকে শক্ত করে জড়িয়ে ধরেছেন তিনি।

ছবিগুলোর সঙ্গে পোস্টে নিজের অনুভূতির কথাও লিখেছেন শুভাংশু।  তিনি লেখেন, ‘মহাকাশ ভ্রমণ অসাধারণ। কিন্তু অনেকদিন পর প্রিয়জনদের সঙ্গে দেখাও সমানভাবে অসাধারণ। আমি কোয়ারেন্টাইনে প্রবেশ করেছি দু’মাস হয়ে গিয়েছে। কোয়ারেন্টাইনের সময়, পরিবারের সঙ্গে দেখা করার জন্য আমাদের ৮ মিটার দূরে থাকতে হয়েছিল। আমার ছোট্ট সন্তানকে বলতে হয়েছিল যে তার হাতে জীবাণু রয়েছে এবং সেই কারণেই সে তার বাবাকে স্পর্শ করতে পারেনি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর