বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে নিহত বেড়ে ৫ গাইবান্ধা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে শহীদ সভাপতি মোস্তাক সম্পাদক নির্বাচিত গোবিন্দগঞ্জে র‍‍্যাবের অভিযানে কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি সহ ৩জন গ্রেফতার গাইবান্ধায় সাম্রাজ্যবাদ সাম্প্রদায়িকতা রুখে দেয়ার ‎অঙ্গীকারে সিপিবির সম্মেলন রবিউলের বসতবাড়িতে অগ্নিকাণ্ড: সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে ধাপেরহাটে মানববন্ধন গাইবান্ধায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু গাইবান্ধায় তারেককে নিয়ে অশ্লীল স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গাইবান্ধায় যুবদলের বিক্ষোভ মিছিল বিট কর্মকর্তাসহ ৬ জনকে জিম্মি করে বিএনপি নেতার মারধর মহাকাশ থেকে ফিরে স্ত্রী-পুত্রকে জড়িয়ে ধরলেন শুভাংশু
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে দেশের সকল জেলায়, জেলা প্রতিনিধি, উপজেলায়, উপজেলা প্রতিনিধি নিয়োগ দানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যে সকল প্রতিনিধি গাইবান্ধার বুকে সাথে শুরু থেকেই দায়িত্ব পালন করে আসছেন তাদের জন্য থাকছে অগ্রাধিকার। সাজানো হচ্ছে পাঠকের চাহিদা পুরণে প্রয়োজনীয় সংখ্যক ক্যাটাগরি দিয়ে। আগ্রহীদের আবেদন করার জন্য বলা হলো।

বিট কর্মকর্তাসহ ৬ জনকে জিম্মি করে বিএনপি নেতার মারধর

অনলাইন ডেক্স / ৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৬:২৬ অপরাহ্ন

চট্টগ্রামের দোহাজারী রেঞ্জের ধোপাছড়ি বিট কর্মকর্তাসহ ৬ জনকে জিম্মি করে মারধর করেছেন বিএনপি নেতা মোজাম্মেল হক ও তার সহযোগীরা। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। সংরক্ষিত বন থেকে সেগুন গাছ কেটে পাচারের খবর পেয়ে অভিযানে গেলে তাদের অপহরণ করে পাহাড়ি এলাকায় জিম্মি করে মারধর করা হয়। পরে সেনাবাহিনীর সহায়তায় ধোপাছড়ি বিট পুলিশ রাত সাড়ে ৮টার দিকে তাদের উদ্ধার করে। এ প্রতিবেদন লেখার সময় উদ্ধারকৃতরা ধোপাছড়ি পুলিশ বিট হেফাজতে রয়েছেন বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদল্লাহ আল মামুন।

উদ্ধাররা হলেন– ধোপাছড়ি বিট অফিসার সুদত্ত চাকমাওয়াসার আবু বক্কর সিদ্দিকশুভ ও কুতুবসহ আরও ২ জন

সহকারী বন সংরক্ষক ইমরুল কায়েস জানানবন থেকে মূল্যবান সেগুন গাছ কাটার খবর পেয়ে অভিযানে যায় বন কর্মকর্তা সুদত্তের নেতৃত্বে একটি দলসেখান থেকে তাদের অপহরণ করে পরানজুরানী এলাকায় নিয়ে আটকে রেখে মারধর করা হয়। এতে নেতৃত্ব দেন ধোপাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মোজাম্মেল হোসেন। তার বিরুদ্ধে প্রায় ২০টি বন মামলা রয়েছে। পরে খবর দেওয়া হলে প্রায় ৪ ঘণ্টা পর সেনাবাহিনীর সহায়তায় পুলিশ রাত সাড়ে ৮টার দিকে তাদের উদ্ধার করে।

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, আহত অবস্থায় আপাতত বন কর্মকর্তা ও কর্মচারীদের উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর