বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে নিহত বেড়ে ৫ গাইবান্ধা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে শহীদ সভাপতি মোস্তাক সম্পাদক নির্বাচিত গোবিন্দগঞ্জে র‍‍্যাবের অভিযানে কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি সহ ৩জন গ্রেফতার গাইবান্ধায় সাম্রাজ্যবাদ সাম্প্রদায়িকতা রুখে দেয়ার ‎অঙ্গীকারে সিপিবির সম্মেলন রবিউলের বসতবাড়িতে অগ্নিকাণ্ড: সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে ধাপেরহাটে মানববন্ধন গাইবান্ধায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু গাইবান্ধায় তারেককে নিয়ে অশ্লীল স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গাইবান্ধায় যুবদলের বিক্ষোভ মিছিল বিট কর্মকর্তাসহ ৬ জনকে জিম্মি করে বিএনপি নেতার মারধর মহাকাশ থেকে ফিরে স্ত্রী-পুত্রকে জড়িয়ে ধরলেন শুভাংশু
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে দেশের সকল জেলায়, জেলা প্রতিনিধি, উপজেলায়, উপজেলা প্রতিনিধি নিয়োগ দানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যে সকল প্রতিনিধি গাইবান্ধার বুকে সাথে শুরু থেকেই দায়িত্ব পালন করে আসছেন তাদের জন্য থাকছে অগ্রাধিকার। সাজানো হচ্ছে পাঠকের চাহিদা পুরণে প্রয়োজনীয় সংখ্যক ক্যাটাগরি দিয়ে। আগ্রহীদের আবেদন করার জন্য বলা হলো।

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ‎পরিচয় শনাক্তে পুলিশের অনুরোধ

স্টাফ রিপোর্টার / ৭১ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২:১৪ অপরাহ্ন

ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের কাটাদ্বারা এলাকা সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মরদেহটি নদীতে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি ফুলছড়ি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবহিত করেন।

‎জানা গেছে, বুধবার বিকেলে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন ওই যুবক। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নদীতে নামার কিছুক্ষণ পরই তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি স্রোতের তোড়ে তলিয়ে গিয়ে মারা যান। ‎ ‎উদ্ধারকৃত যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তার পরনে ছিল সাদা রঙের একটি টি-শার্ট, যেখানে বুকে লাল, সবুজ ও হলুদ রঙের হালকা দাগ রয়েছে, এছাড়া তার পরনে ছিল কালো রঙের প্যান্ট। ‎ ‎খবর পেয়ে ফুলছড়ি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মরদেহটি নদী থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। ‎ ‎তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি কেউ যদি মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারেন, তাহলে ফুলছড়ি থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর