crossorigin="anonymous"> পরিকল্পিত হত্যাচেষ্টার প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ পরিকল্পিত হত্যাচেষ্টার প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ – Gaibandhar Buke
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে দেশের সকল জেলায়, জেলা প্রতিনিধি, উপজেলায়, উপজেলা প্রতিনিধি নিয়োগ দানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যে সকল প্রতিনিধি গাইবান্ধার বুকে সাথে শুরু থেকেই দায়িত্ব পালন করে আসছেন তাদের জন্য থাকছে অগ্রাধিকার। সাজানো হচ্ছে পাঠকের চাহিদা পুরণে প্রয়োজনীয় সংখ্যক ক্যাটাগরি দিয়ে। আগ্রহীদের আবেদন করার জন্য বলা হলো।

পরিকল্পিত হত্যাচেষ্টার প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ

স্টাফ রিপোর্টার / ১৪ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ২:০৭ অপরাহ্ন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমানকে পরিকল্পিত হত্যাচেষ্টার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার সকালে সুন্দরগঞ্জ উপজেলার সীচা বাজার এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সের নারী-পুরুষসহ তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা হাতে ব্যানার ও
ফেস্টুন নিয়ে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সীচা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হোসেন আলী, রবিউল ইসলাম (তরু), মোজাফফর রহমান, সাজেদুল ইসলাম, মমিনুল ইসলাম (বাবু), শাহিন ইসলাম, জুয়েল মিয়াসহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি পরিকল্পিত হত্যাচেষ্টার ঘটনায় এখনো প্রকৃত দোষীরা আইনের আওতায় আসেনি। এতে এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। দ্রুত তদন্ত সম্পন্ন করে ঘটনার সঙ্গে জড়িত সকল আসামিকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, অপরাধীরা যদি শাস্তির বাইরে থেকে যায়, তাহলে ভবিষ্যতে এমন নৃশংস ঘটনা আরও বাড়বে। তাই প্রশাসনের প্রতি দ্রুত ও নিরপেক্ষ বিচার কার্যক্রম গ্রহণের আহ্বান জানান তারা।
মানববন্ধন শেষে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল সীচা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর