crossorigin="anonymous"> তীব্র ঘূর্ণিঝড়ের আভাস তীব্র ঘূর্ণিঝড়ের আভাস – Gaibandhar Buke
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে দেশের সকল জেলায়, জেলা প্রতিনিধি, উপজেলায়, উপজেলা প্রতিনিধি নিয়োগ দানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যে সকল প্রতিনিধি গাইবান্ধার বুকে সাথে শুরু থেকেই দায়িত্ব পালন করে আসছেন তাদের জন্য থাকছে অগ্রাধিকার। সাজানো হচ্ছে পাঠকের চাহিদা পুরণে প্রয়োজনীয় সংখ্যক ক্যাটাগরি দিয়ে। আগ্রহীদের আবেদন করার জন্য বলা হলো।

তীব্র ঘূর্ণিঝড়ের আভাস

অনলাইন ডেক্স / ৭ Time View
Update : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এপ্রিল মাসের শেষে দিকে দেশে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে।

সোমবার তিন মাসের (ফেব্রুয়ারি থেকে এপ্রিল) দীর্ঘ মেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানা যায়।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানান, সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা আছে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে দেশের নদী অববাহিকায় মাঝারি অথবা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা অথবা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, এপ্রিলের শেষার্ধে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ/ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। দেশের কোথাও কোথাও চার থেকে আট দিন বজ্রবৃষ্টি/বজ্র, শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় হতে পারে।

আরও জানা যায়, এপ্রিলের শেষার্ধে দেশে তিন থেকে পাঁচটি মৃদু (৩৭ ডিগ্রি থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস), মাঝারি (৩৮ ডিগ্রি থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) এবং এক থেকে দুটি তীব্র (৪০ ডিগ্রি থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর