বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে নিহত বেড়ে ৫ গাইবান্ধা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে শহীদ সভাপতি মোস্তাক সম্পাদক নির্বাচিত গোবিন্দগঞ্জে র‍‍্যাবের অভিযানে কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি সহ ৩জন গ্রেফতার গাইবান্ধায় সাম্রাজ্যবাদ সাম্প্রদায়িকতা রুখে দেয়ার ‎অঙ্গীকারে সিপিবির সম্মেলন রবিউলের বসতবাড়িতে অগ্নিকাণ্ড: সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে ধাপেরহাটে মানববন্ধন গাইবান্ধায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু গাইবান্ধায় তারেককে নিয়ে অশ্লীল স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গাইবান্ধায় যুবদলের বিক্ষোভ মিছিল বিট কর্মকর্তাসহ ৬ জনকে জিম্মি করে বিএনপি নেতার মারধর মহাকাশ থেকে ফিরে স্ত্রী-পুত্রকে জড়িয়ে ধরলেন শুভাংশু
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে দেশের সকল জেলায়, জেলা প্রতিনিধি, উপজেলায়, উপজেলা প্রতিনিধি নিয়োগ দানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যে সকল প্রতিনিধি গাইবান্ধার বুকে সাথে শুরু থেকেই দায়িত্ব পালন করে আসছেন তাদের জন্য থাকছে অগ্রাধিকার। সাজানো হচ্ছে পাঠকের চাহিদা পুরণে প্রয়োজনীয় সংখ্যক ক্যাটাগরি দিয়ে। আগ্রহীদের আবেদন করার জন্য বলা হলো।

গাইবান্ধা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে শহীদ সভাপতি মোস্তাক সম্পাদক নির্বাচিত

Reporter Name / ২০ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৬:৩০ অপরাহ্ন

গাইবান্ধা পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শহীদুজ্জামান শহীদ (চেয়ার প্রতীক) এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. মোস্তাক আহমেদ (মোরগ প্রতীক)। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে মো. ফরিদুল ইসলাম (দেয়াল ঘড়ি ) ও মোঃ হুমায়ুন কবীর খান (হ্যারিকেন) প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন।
শনিবার  গাইবান্ধা পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ কাউন্সিল শুরু হয় পৌর শহীদ মিনার চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এ সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। উদ্বোধন করেন একই বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।
পৌর বিএনপির আহ্বায়ক শহিদুজ্জামান শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলসহ দলীয় নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. মোস্তাক আহমেদ মোস্তাক।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু জানান, সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৯টি ওয়ার্ডের ৪৬৯ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনী ফলাফলে দেখা যায়, সভাপতি পদে মো. শহিদুজ্জামান শহীদ (চেয়ার প্রতীক) পেয়েছেন সর্বাধিক ২৫৮ ভোট, সাধারণ সম্পাদক পদে মো. মোস্তাক আহমেদ (মোরগ প্রতীক) পেয়েছেন ২৬১ ভোটে বিজয়ী হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মো. ফরিদুল ইসলাম (দেয়াল ঘড়ি প্রতীক) ২৩৮ ভোটে ও মোঃ হুমায়ুন কবীর খান (হ্যারিকেন ঘড়ি প্রতীক) ১২৪ ভোটে নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর