বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে নিহত বেড়ে ৫ গাইবান্ধা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে শহীদ সভাপতি মোস্তাক সম্পাদক নির্বাচিত গোবিন্দগঞ্জে র‍‍্যাবের অভিযানে কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি সহ ৩জন গ্রেফতার গাইবান্ধায় সাম্রাজ্যবাদ সাম্প্রদায়িকতা রুখে দেয়ার ‎অঙ্গীকারে সিপিবির সম্মেলন রবিউলের বসতবাড়িতে অগ্নিকাণ্ড: সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে ধাপেরহাটে মানববন্ধন গাইবান্ধায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু গাইবান্ধায় তারেককে নিয়ে অশ্লীল স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গাইবান্ধায় যুবদলের বিক্ষোভ মিছিল বিট কর্মকর্তাসহ ৬ জনকে জিম্মি করে বিএনপি নেতার মারধর মহাকাশ থেকে ফিরে স্ত্রী-পুত্রকে জড়িয়ে ধরলেন শুভাংশু
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে দেশের সকল জেলায়, জেলা প্রতিনিধি, উপজেলায়, উপজেলা প্রতিনিধি নিয়োগ দানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যে সকল প্রতিনিধি গাইবান্ধার বুকে সাথে শুরু থেকেই দায়িত্ব পালন করে আসছেন তাদের জন্য থাকছে অগ্রাধিকার। সাজানো হচ্ছে পাঠকের চাহিদা পুরণে প্রয়োজনীয় সংখ্যক ক্যাটাগরি দিয়ে। আগ্রহীদের আবেদন করার জন্য বলা হলো।

গাইবান্ধায় সাম্রাজ্যবাদ সাম্প্রদায়িকতা রুখে দেয়ার ‎অঙ্গীকারে সিপিবির সম্মেলন

স্টাফ রিপোর্টার / ৩৩ Time View
Update : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২২ অপরাহ্ন

সাম্রাজ্যবাদ সাম্প্রদায়িকতা রুখে দেয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে গাইবান্ধায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির দুদিনব্যাপী জেলা সম্মেলন শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য ও বিশিষ্ট অর্থনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ। ‎এতে জেলার সাত উপজেলার কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরা অংশ নেন। শুক্রবার কাউন্সিল অধিবেশনের মধ্যদিয়ে সম্মেলন শেষ হবে।
কমিউনিস্ট পার্টির জেলা শাখার সভাপতি অ্যাড. শাহাদৎ হোসেন লাকুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশেষ অতিথি পার্টির কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার নিমাই গাঙ্গুলি। এছাড়াও সম্মেলনে বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সম্মেলন প্রস্তুতি কমিটি আহবায়ক সাদেকুল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন জেলা সিপিবির সহ-সাধারণ সম্পাদক মুরাদজামান রব্বানী।
অর্থনীতিবিদ অধ্যাপক এমএম আকাশ বলেন, এদেশের সাধারণ মানুষ বৈষম্যহীন, শোষণমুক্ত, গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য বারবার রাজপথে নেমেছে, জীবন দিয়েছে। কিন্তু তাদের বৈষম্যহীন, শোষণমুক্ত সমাজের স্বপ্ন একদল লোক লুটে নিয়েছে। তিনি আরও বলেন, ২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্টের পতন হলেও ফ্যাসিবাদ আবারও নতুন করে জেঁকে বসছে। এই ফ্যাসিবাদের অবসান করতে না পারলে ২৪ এর গণঅভ্যুত্থানের সুফল পাবে না জনগণ। তিনি আমেরিকা, চীন, ভারতসহ বহির্দেশের হস্তক্ষেপমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে মিহির ঘোষ বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। মানুষ একটি ইতিবাচক পরিবর্তন আশা করেছিল। কিন্তু অন্তবর্তী সরকারের এক বছরের কর্মকান্ড মানুষের সেই প্রত্যাশা হতাশায় পরিণত হয়েছে। ঘুষ, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, বিচার বহির্ভূত হত্যাকান্ড চলছে আগের মতই। দেশে নারীর প্রতি সহিংসতাসহ মব সন্ত্রাস বেড়েছে। মার্কিন সাম্রজ্যবাদীর তোষণ ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাষ্ট্রীয় মদদ দেয়ার প্রবণতা দেশের মানুষকে উদ্বিগ্ন করে তুলছে। তাই বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনে করে এসবের বিরুদ্ধে সমাজ গঠনের লক্ষ্যে বৈষম্যবিরোধী বাম গণতান্ত্রিক সরকার গঠনের বিকল্প নেই।
এর আগে লাল পতাকার একটি বিশাল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর