বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে নিহত বেড়ে ৫ গাইবান্ধা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে শহীদ সভাপতি মোস্তাক সম্পাদক নির্বাচিত গোবিন্দগঞ্জে র‍‍্যাবের অভিযানে কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি সহ ৩জন গ্রেফতার গাইবান্ধায় সাম্রাজ্যবাদ সাম্প্রদায়িকতা রুখে দেয়ার ‎অঙ্গীকারে সিপিবির সম্মেলন রবিউলের বসতবাড়িতে অগ্নিকাণ্ড: সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে ধাপেরহাটে মানববন্ধন গাইবান্ধায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু গাইবান্ধায় তারেককে নিয়ে অশ্লীল স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গাইবান্ধায় যুবদলের বিক্ষোভ মিছিল বিট কর্মকর্তাসহ ৬ জনকে জিম্মি করে বিএনপি নেতার মারধর মহাকাশ থেকে ফিরে স্ত্রী-পুত্রকে জড়িয়ে ধরলেন শুভাংশু
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে দেশের সকল জেলায়, জেলা প্রতিনিধি, উপজেলায়, উপজেলা প্রতিনিধি নিয়োগ দানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যে সকল প্রতিনিধি গাইবান্ধার বুকে সাথে শুরু থেকেই দায়িত্ব পালন করে আসছেন তাদের জন্য থাকছে অগ্রাধিকার। সাজানো হচ্ছে পাঠকের চাহিদা পুরণে প্রয়োজনীয় সংখ্যক ক্যাটাগরি দিয়ে। আগ্রহীদের আবেদন করার জন্য বলা হলো।

গাইবান্ধায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার / ৫৮ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৩:৪২ অপরাহ্ন

 সদর উপজেলার উত্তর হরিণ সিংহা গ্রামে পুকুরে গোসল করতে গিয়ে লাম (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত লাম এসকেএস স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা ছালাম এসকেএস ফাউন্ডেশনে কর্মরত রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে স্কুল থেকে ফিরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় লাম। গোসলের সময় সে হঠাৎ পুকুরে ঝাঁপিয়ে পড়ে এবং পরে আর উপরে ওঠে না। পুকুরে থাকা অন্যান্য শিশুরা বিষয়টি বুঝতে পেরে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু লামকে না পেয়ে দ্রুত অভিভাবকদের খবর দেয়। পরে স্থানীয়রা প্রায় ১৫ মিনিট ধরে খোঁজাখুঁজির পর পুকুরের পানির নিচ থেকে লামের নিথর দেহ উদ্ধার করে।

স্থানীয়ভাবে চিকিৎসকের পরামর্শ নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। লাম-এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রামচন্দ্রপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য মিজানুর রহমান। তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। একটি প্রাণ অকালে ঝরে গেল। আমরা শোকসন্তপ্ত পরিবারের পাশে আছি।” এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর