বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে নিহত বেড়ে ৫ গাইবান্ধা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে শহীদ সভাপতি মোস্তাক সম্পাদক নির্বাচিত গোবিন্দগঞ্জে র‍‍্যাবের অভিযানে কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি সহ ৩জন গ্রেফতার গাইবান্ধায় সাম্রাজ্যবাদ সাম্প্রদায়িকতা রুখে দেয়ার ‎অঙ্গীকারে সিপিবির সম্মেলন রবিউলের বসতবাড়িতে অগ্নিকাণ্ড: সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে ধাপেরহাটে মানববন্ধন গাইবান্ধায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু গাইবান্ধায় তারেককে নিয়ে অশ্লীল স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গাইবান্ধায় যুবদলের বিক্ষোভ মিছিল বিট কর্মকর্তাসহ ৬ জনকে জিম্মি করে বিএনপি নেতার মারধর মহাকাশ থেকে ফিরে স্ত্রী-পুত্রকে জড়িয়ে ধরলেন শুভাংশু
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে দেশের সকল জেলায়, জেলা প্রতিনিধি, উপজেলায়, উপজেলা প্রতিনিধি নিয়োগ দানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যে সকল প্রতিনিধি গাইবান্ধার বুকে সাথে শুরু থেকেই দায়িত্ব পালন করে আসছেন তাদের জন্য থাকছে অগ্রাধিকার। সাজানো হচ্ছে পাঠকের চাহিদা পুরণে প্রয়োজনীয় সংখ্যক ক্যাটাগরি দিয়ে। আগ্রহীদের আবেদন করার জন্য বলা হলো।

গাইবান্ধায় তারেককে নিয়ে অশ্লীল স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার / ৫৭ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৬:২৯ অপরাহ্ন

তারেককে নিয়ে অশ্লীল স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাস। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
শনিবার গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, জেলা কৃষক দলের আহ্বায়ক মোস্তাক আহমেদ, জেলা জাসাসের আহ্বায়ক বজলুল করিম রপু, বিএনপি নেতা শফিকুল ইসলাম রুবেল, খন্দকার আল আমিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাসাসের সদস্য সচিব কাওসার ওয়াহিদ খান সুজন।
বক্তারা বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি শক্তি চাঁদাবাজি, প্রকাশ্য দিবালোকে মসজিদ, রাস্তায় মানুষ হত্যা করে দেশে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করছে। তবে বিএনপি কাউকে ছাড় দেবে না। বিএনপি সব ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবিলা করবে।
বক্তারা আরো বলেন, যারা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমানানো করে, যারা তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান সম্পর্কে অশ্লীল স্লোগান দেয়, তারা কুলাঙ্গার। তাদের বিএনপি শক্ত হাতে প্রতিহত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর