crossorigin="anonymous">
গাইবান্ধার সদর উপজেলার রামচন্দ্রপুর এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এক প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় গুরুতর আহত ওই গৃহবধূ বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী নারী মোছা. মরিয়ম বেগম অভিযোগ করে জানান, তাঁর স্বামী মো. কলিমউদ্দিন দীর্ঘদিন ধরে ইতালিতে অবস্থান করছেন। সম্প্রতি বাড়িতে পাকাবসতঘর নির্মাণের কাজ শুরু হলে প্রতিবেশী ফিরোজ মিয়া, সুজন মিয়া ও তজমাল হোসেন তাঁর স্বামীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন সময় হুমকি ও চাপ সৃষ্টি করা হয়।
অভিযোগে আরও বলা হয়, গত ১ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির সামনে এসে পুনরায় চাঁদা দাবি করে। এ সময় গালিগালাজের একপর্যায়ে তারা কলিমউদ্দিনকে বেধড়ক মারধর করে। লাঠি ও লোহার রডের আঘাতে তাঁর মাথা, পিঠ ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত মরিয়ম বেগমকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানান, তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
ভুক্তভোগীর পরিবার জানায়, চাঁদা না দিলে বাড়িঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। এ ঘটনায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।