crossorigin="anonymous">
কোন আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে দেখতে চাই না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।
শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বিশ্বের সকল দেশের সঙ্গে আমরা বন্ধুত্বের সম্পর্ক চাই। আমরা প্রতিবেশী দেশকে প্রতিবেশী হিসেবে দেখতে চাই। আমরা কারো ওপর খবরদারি করতে চাই না, কেউ এসে ছাপ্পান্ন হাজার বর্গকিলোমিটারের আমাদের বাংলাদেমের ওপর খবরদারি করুক সেটাও দেখতে চাই না।
তিনি বলেন, সেই শাসন আমরা আর দেখতে চাই না। আমরা চাই তার আমূল পরিবর্তন। সে আমূল পরিবর্তন আপনাদের হাতছানি দিয়ে ডাকছে আগামি ১২ ফেব্রুয়ারি। এক সাথে দুটি ভোট অনুষ্ঠিত হবে। গণভোট ও সাধারণ নির্বাচন। গণভোট সফল হলে সাধারন ভোট সফল হবে। তাই গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার আহব্বান জানান তিনি। এসময় দলীয় প্রার্থীদের হাতে দাড়িপাল্লা প্রতীক তুলেে দিয়ে পরিচয় করিয়ে দেন ডা: শফিকুর রহমান। জনসভায় সভাপতিত্ব করেন, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর- পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা: আব্দুর রহিম সরকার, গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল করিম, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমানহ দশ দলীয় জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।